ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ৫, আহত কয়েকজন কুমিল্লার মানুষ ফ্যাসিবাদ মেনে নেয়নি: আসিফ মাহমুদ চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মৃত্যু, তদন্ত শুরু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ: হুইপ দুলু সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি নেপালে ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার গ্যাস ও বিদ্যুতের সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ নির্বাচিত ভারত-পাকিস্তানের লড়াই আজ, সরাসরি সম্প্রচার কোথায় দেখবেন

সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি ও জামায়াতের পৃথক নৌকাবাইচ আয়োজন নিয়ে দ্বন্দ্বের কারণে উপজেলা প্রশাসন প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে। এই নির্দেশনা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামী ৪-৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭-৯ সেপ্টেম্বর করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। উভয় পক্ষই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এবং বিশেষ অতিথি হিসেবে জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খানকে দাওয়াত করেছেন।

বিএনপির পক্ষ থেকে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক সেলিম রেজা জানান, জামায়াতের নেতা জহুরুল ইসলাম পেনু তাদের মঞ্চের পাশে মঞ্চ তৈরি করে একই সময়ে প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেন। উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর প্রশাসন প্রতিযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেয়।

জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, তারা ৪-৫ সেপ্টেম্বর নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে অভিযোগের কারণে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬