ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জান্নাতের টিকিট আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না: রহমাতুল্লাহ পলাশ শরীয়তপুরে রান্নাঘরে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত, তদন্ত শুরু যুবদল সভাপতির ক্ষোভ, পাটওয়ারীর বক্তব্যে আইন প্রয়োগের দাবি গণভোটের দাবি নিয়ে মিরসরাইয়ে লেবার পার্টির পথসভা কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ৫, আহত কয়েকজন কুমিল্লার মানুষ ফ্যাসিবাদ মেনে নেয়নি: আসিফ মাহমুদ চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মৃত্যু, তদন্ত শুরু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ: হুইপ দুলু সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ৫, আহত কয়েকজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সুদানের দক্ষিণ কর্ডোফান প্রদেশে আবাসিক এলাকায় বিদ্রোহীদের গোলাবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার আলজাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, দক্ষিণ কর্ডোফানের ডিলিং শহরের আবাসিক এলাকায় গোলাবর্ষণ করেছে সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ (এসপিএলএম-এন) বাহিনী। চিকিৎসকদের সংগঠনটি বলেছে, বেসামরিক এলাকায় গোলাবর্ষণ আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল।

সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং এসপিএলএম-এনের নেতা আবদেল আজিজ আল-হিলুর ওপর চাপ প্রয়োগ করে বেসামরিক মানুষ ও আবাসিক এলাকায় হামলা বন্ধের দাবি জানিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দক্ষিণ কর্ডোফানের কাওদা শহরের কাছে ডেবি ও লুওয়েরি এলাকায় এসপিএলএম-এনের হামলায় ২১ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সংগঠনটির দাবি, ওই হামলায় নুবা পর্বতমালার সংখ্যালঘু ওটোরো জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়। চলতি বছরের শুরুতে জমি নিয়ে বিরোধের জেরে ওই এলাকায় সংঘর্ষ হয়েছিল। নতুন হামলায় সুদানের চলমান গৃহযুদ্ধের পাশাপাশি জাতিগত উত্তেজনাও বেড়েছে।

এসপিএলএম-এন হলো প্রতিবেশী দক্ষিণ সুদানের ক্ষমতাসীন দল সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের একটি বিচ্ছিন্নতাবাদী অংশ। সংগঠনটির নেতা আবদেল আজিজ আল-হিলু আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সঙ্গে জোট করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না: রহমাতুল্লাহ পলাশ

সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ৫, আহত কয়েকজন

আপডেট সময় : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬