ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ছাত্রশক্তি নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক রুহুল আমিনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের মো. সাকিব হোসেন শুভ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টায় এ ঘটনায় বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রুহুল আমিন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ৩১ আগস্ট রাত পৌনে ৮টার দিকে রুহুল আমিনের মোবাইল ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। তিনি সম্প্রতি বাউফল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং তাদের হুমকি-ধমকির বিরুদ্ধে বক্তব্য দেন। অভিযোগ রয়েছে, এ কারণেই ফোনকলটি করা হয়।

জিডিতে আরও বলা হয়েছে, ফোনে কথা বলা ব্যক্তি নিজেকে ছাত্রলীগ নেতা সাকিব হোসেন শুভ পরিচয় দিয়ে রুহুল আমিনকে অশালীন ভাষা ব্যবহার করে হুমকি দেন। অভিযুক্ত সাকিব হোসেন শুভ বাউফলের মদনপুরা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান রাজিব সিকদারের ছোট ভাই।

স্থানীয়দের অভিযোগ, শুভর বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং তিনি এসব অপরাধের দায়ে একাধিকবার জেল খেটেছেন।

এ বিষয়ে রুহুল আমিন বলেন, “আমরা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে ফ্যাসিবাদের দোসর ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কথা বলেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে শুভ আমাকে ফোন দিয়ে এক সপ্তাহের মধ্যে মেরে ফেলার হুমকি দেয়। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আইনগত ব্যবস্থা নিয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জাতীয় ছাত্রশক্তি নেতার লিখিত অভিযোগ (জিডি) নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ছাত্রশক্তি নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

আপডেট সময় : ০৮:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬