ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণভোটের রায় উপেক্ষা করলে ভয়াবহ পরিণতির আশঙ্কা: মামুনুল হক পরীক্ষার হলে মায়ের দায়িত্ব নিলেন পুলিশ কনস্টেবল শিল্পী প্লাস্টিকের বিনিময়ে চিড়িয়াখানা দর্শন, ডিসি জাহিদের উদ্যোগে ব্যাপক সাড়া সিফাতের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের মরদেহ পুকুরে উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে ড. নূরুল ইসলামের নাম ঘোষণা ইরানের শাসনব্যবস্থা উৎখাতের লক্ষ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মন্তব্য মির্জা আব্বাস মা-বাবার কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর: উৎসবের আমেজে জেলাবাসী

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের মরদেহ পুকুরে উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশে পুকুর থেকে কিশোর পারভেজের (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের পুরাতন পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পারভেজ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, তিন দিন আগে ছয় হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি পারভেজ। তার মায়ের সাথে শেষ কথা বলেছিল মঙ্গলবার (১ সেপ্টেম্বর)।

শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন পারভেজকে শনাক্ত করতে পারেননি। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পুকুর থেকে লাশ তুললে পারভেজের শরীরে বিভিন্ন চিহ্ন দেখে তার পরিবারের লোকজন মরদেহটি পারভেজের বলে শনাক্ত করেন।

স্থানীয় ইউপি সদস্য সুলতানুল আজম জানান, পারভেজ মাঝে মাঝে মাদক সেবন করত। আজ সকালে পুকুরে লাশের খবর পেয়ে তিনি পুলিশকে অবগত করেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় উপেক্ষা করলে ভয়াবহ পরিণতির আশঙ্কা: মামুনুল হক

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের মরদেহ পুকুরে উদ্ধার

আপডেট সময় : ১০:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬