ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মৃত্যু, তদন্ত শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে মৌসুমী নামে এক হিজড়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হিজড়া সম্প্রদায়ের গুরুমা হিসেবে পরিচিত ছিলেন। উদ্ধারকালে তার গলায় চিকন দাগ, মুখে রক্ত ও জিহ্বা বের করা অবস্থায় ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

আজ শনিবার সকাল ১০টার দিকে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে-সংলগ্ন মাসুদ কলোনিতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৌসুমী দীর্ঘদিন ধরে মাসুদ কলোনি এলাকায় বসবাস করছিলেন এবং হিজড়া সম্প্রদায়ের একটি দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মৌসুমী আশপাশের কয়েকজনের সঙ্গে কথা বলে নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিচিতরা ঘরের ভেতরে গিয়ে তাকে নিথর অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মৌসুমীর গলায় চিকন কোনো বস্তু পেঁচিয়ে ধরার মতো দাগ দেখা গেছে। তার জিহ্বা বের হয়ে ছিল এবং মুখে রক্ত ও হাতে কালো দাগও দেখা গেছে।

এদিকে, হিজড়া সম্প্রদায়ের অনেকেই মৌসুমীর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদল সভাপতির ক্ষোভ, পাটওয়ারীর বক্তব্যে আইন প্রয়োগের দাবি

চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মৃত্যু, তদন্ত শুরু

আপডেট সময় : ০৫:১৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬