সৌদি ক্লাব আল-হিলাল আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার গাব্রিয়েল মার্টিনেল্লিকে দলে ভিড়িয়েছে। চলতি গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে এটি ক্লাবটির তৃতীয় হাই-প্রোফাইল চুক্তি।
আল-হিলালের বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, মার্টিনেল্লি ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন। তিনি গত মঙ্গলবার রিয়াদে পৌঁছান এবং ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসে।
চুক্তির আর্থিক লেনদেনের তথ্য গোপন রাখা হলেও বিভিন্ন গণমাধ্যমের দাবি, বোনাসসহ এই দলবদলের আনুমানিক মূল্য ৬৫ মিলিয়ন ইউরোরও বেশি।
আল-হিলাল কর্তৃপক্ষ ক্লাবটির মালিক প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাককে ধন্যবাদ জানিয়েছে, যিনি বিদেশি খেলোয়াড়দের অর্থায়নের পুরো দায়িত্ব নিয়েছেন।
এটি চলতি গ্রীষ্মে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আল-হিলালের দলে নাম লেখানো তৃতীয় বিদেশি তারকা। এর আগে ক্লাবটি ওয়েস্ট হাম থেকে ক্রিসেনসিও সামারভিল এবং অ্যাস্টন ভিলা থেকে ওলি ওয়াটকিন্সকে দলে ভিড়িয়েছে।
এই তিন তারকাকে নিয়ে আল-হিলাল একটি শক্তিশালী আক্রমণভাগ গঠন করেছে। সামারভিল ও ওয়াটকিন্স ইতোমধ্যেই নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছেন, মঙ্গলবার ক্লাসিকো ম্যাচে আল-আহলিকে ৩-০ গোলে পরাজিত করার সময় দুজনেই গোল করেছেন।
প্রতিনিধির নাম 
























