ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রশক্তি নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধের পক্ষে তালেবানের যুক্তি রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও বেগুন-টমেটো-শিম চড়া বাংলাদেশ চীনের জে-১০ সি ই যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে দিল্লিতে দুই মুসলিম নারী সাংবাদিকের ওপর পুলিশের নির্যাতন, প্রতিবাদের ঝড় সিফাত আব্দুল্লাহর গ্রেফতারে তাসনিম জারার প্রশ্ন: গালি দেওয়া কি অপরাধ? বেতাগীতে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল হোসেন পলাশ মৃধাকে বরণ কলাপাড়ায় জবির সাবেক শিক্ষার্থীদের বহনকারী বাস পুকুরে, আহত ১৫ ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজটের কারণ ইজিবাইক, দায় কার? প্রতিমন্ত্রীর গাড়ির দুর্ঘটনায় ফিরোজা বেগমের মৃত্যু

বেতাগীতে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল হোসেন পলাশ মৃধাকে বরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের বরণ, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. বেলাল হোসেন পলাশ মৃধাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্য নবনির্বাচিত সদস্যদেরও স্বাগত জানানো হয়। সভাপতিত্ব করেন মো. বেলাল হোসেন পলাশ মৃধা এবং প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন ছিলেন সার্বিক ব্যবস্থাপক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবু জাফর মো. আব্দুল্লাহ, সরিষামুড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইদ্রিস আলম, মো. সোহরাব আকন, মোজাম্মেল হক চুন্নু মৃধা এবং দক্ষিণ-পশ্চিম সরিষামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ননী গোপাল মালাকার।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষার্থীদের ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

মা সমাবেশে অভিভাবকদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রশক্তি নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

বেতাগীতে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল হোসেন পলাশ মৃধাকে বরণ

আপডেট সময় : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬