ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদরাসা ছাত্রদের সিগারেট সেবনের অভিযোগ অস্বীকার জামায়াত আমিরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ১ ঢাকা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার বিদ্যুৎ বিলে অসামঞ্জস্যতা নিয়ে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন প্রধানমন্ত্রী শ্রী কৃষ্ণের মানবপ্রেমের আদর্শ তুলে ধরলেন আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার ভেনেজুয়েলায় নির্বাচনের জন্য প্রস্তুতি নেই: ট্রাম্প সিলেটে পৃথক দুই এলাকা থেকে ২ মরদেহ উদ্ধার বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাছা শাখার ‘ইনকিলাব মঞ্চে’র সদস্য।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সিফাত অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সোশ্যাল সাইটে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভিডিওটি নজরে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির আহ্বায়ক ও সিনিয়র মুখ্য সংগঠকের নেতৃত্বে নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন এবং সিফাতকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে উপস্থিত হন এবং এনসিপি-বিএনপি নেতাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাদরাসা ছাত্রদের সিগারেট সেবনের অভিযোগ অস্বীকার জামায়াত আমিরের

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬