ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজটের কারণ ইজিবাইক, দায় কার? প্রতিমন্ত্রীর গাড়ির দুর্ঘটনায় ফিরোজা বেগমের মৃত্যু সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিলেন আর্সেনালের ব্রাজিলিয়ান উইঙ্গার গাব্রিয়েল মার্টিনেল্লি অপূর্বকে ‘বাংলাদেশের উত্তম কুমার’ বললেন উত্তম কুমারের ভাতিজি সংকট সমাধানে ব্যর্থ হলে মন্ত্রীদের পদত্যাগের পরামর্শ ইসলামী আন্দোলনের মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিস্ফোরণ, আটক ১ অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের কারণে সরকারের ওপর আর্থিক চাপ: বিইআরসি চেয়ারম্যান সিলেটে সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের প্রতিবাদ গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধী দলের পরামর্শের আহ্বান রিজভীর

সংকট সমাধানে ব্যর্থ হলে মন্ত্রীদের পদত্যাগের পরামর্শ ইসলামী আন্দোলনের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশের চলমান সংকটের সমাধান করতে না পারলে সংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গাজী আতাউর রহমান অভিযোগ করেন, সরকার গুরুতর সমস্যা সমাধানে গা-ছাড়া ভাব দেখাচ্ছে এবং বিভিন্ন কারণে দায় এড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, ‘নির্বাচনের পর ছয় মাস পার হয়েছে, কিন্তু জনগণকে নতুন নতুন সংকটের মুখোমুখি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে জ্বালানি সংকটের কারণে শিল্পোৎপাদনে ধস নেমেছে এবং বিদ্যুৎ সমস্যার কারণে জনজীবন বিপর্যস্ত। বেকারত্বের কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।’

সমাবেশে ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন, যারা সংকট উত্তরণের জন্য কার্যকর পরিকল্পনার অভাবের কথা তুলে ধরেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজটের কারণ ইজিবাইক, দায় কার?

সংকট সমাধানে ব্যর্থ হলে মন্ত্রীদের পদত্যাগের পরামর্শ ইসলামী আন্দোলনের

আপডেট সময় : ০৬:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬