ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদ: দুদককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নাজমুজ্জামান ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক বিএনপি কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না: তথ্য প্রতিমন্ত্রী জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান পদত্যাগ করেছেন তারেক রহমান ইতিহাসের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী চাঁদা না দেওয়ায় পাউবির প্রকৌশলীকে মারধরের অভিযোগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বিএনপির পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি রাঙ্গামাটির লংগদুতে নারীসহ ৯ রোহিঙ্গা আটক

আসিফ মাহমুদ: দুদককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে অভিযোগ তুলে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, অন্যথায় মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ বুধবার রাতে রাজধানীর বাংলামোটরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, দুদকের অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি দাবি করেন, অভিযোগগুলো সচিব পর্যায়ে নিষ্পত্তি হওয়ার বিষয় এবং এর মধ্যে একটি আদালতের নির্দেশে বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তালিকা অনুযায়ী পদোন্নতি দেয়া হয়েছে এবং এই ফাইলগুলো সচিব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য। আসিফ মাহমুদ জানান, এসব ফাইলের সঙ্গে তার সাক্ষর নেই।

এ সময় তিনি দুদকের কার্যক্রমকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে, দুদককে বিরোধীদল ও মতকে দমন-পীড়নের জন্য ব্যবহার করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ: দুদককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে

আসিফ মাহমুদ: দুদককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে

আপডেট সময় : ১০:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬