লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজ বাংলাদেশের উদ্যোগে এবং হ্যাপি ডেন্টালের সহযোগিতায় রাজধানীর ওয়ারীতে তানফিজুল উলুম মাদ্রাসায় বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলামের নেতৃত্বে সকালে এ সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। আনুমানিক ৭৯৫ জনকে দীর্ঘমেয়াদি দাঁতের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া, অংশগ্রহণকারীদের পরবর্তী চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে ২৫ শতাংশ ডিসকাউন্ট কার্ড বিতরণ করা হয়। ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় পেপসোডেন্ট টুথপেস্টও বিতরণ করা হয়, যা মৌখিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ফাহাদ ফেরদৌস, ক্লাব ডিরেক্টর লায়ন খুরশিদ হোসেন, এবং হ্যাপি ডেন্টালের কর্ণধার আফসার আলীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
লায়ন ফাহাদ ফেরদৌস বলেন, সমাজের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 






















