ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রশক্তি নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধের পক্ষে তালেবানের যুক্তি রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও বেগুন-টমেটো-শিম চড়া বাংলাদেশ চীনের জে-১০ সি ই যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে দিল্লিতে দুই মুসলিম নারী সাংবাদিকের ওপর পুলিশের নির্যাতন, প্রতিবাদের ঝড় সিফাত আব্দুল্লাহর গ্রেফতারে তাসনিম জারার প্রশ্ন: গালি দেওয়া কি অপরাধ? বেতাগীতে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল হোসেন পলাশ মৃধাকে বরণ কলাপাড়ায় জবির সাবেক শিক্ষার্থীদের বহনকারী বাস পুকুরে, আহত ১৫ ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজটের কারণ ইজিবাইক, দায় কার? প্রতিমন্ত্রীর গাড়ির দুর্ঘটনায় ফিরোজা বেগমের মৃত্যু

কলাপাড়ায় জবির সাবেক শিক্ষার্থীদের বহনকারী বাস পুকুরে, আহত ১৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াকাটা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য ওই বাসটি রিজার্ভ করেছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে চালক বাসটির ওপর নিয়ন্ত্রণ হারান, ফলে যানটি সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রশক্তি নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

কলাপাড়ায় জবির সাবেক শিক্ষার্থীদের বহনকারী বাস পুকুরে, আহত ১৫

আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬