ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লং মার্চের পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতে প্রধান শিক্ষক নেই, নৈশপ্রহরী শূন্য ৮০ স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন কল সেন্টার চালু উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সংঘাত বাড়ার আশঙ্কা জেন-জিদের পর জেন-আলফা আন্দোলনে উত্তাল ভারত আসিফ আকবরের বাবা আলী আকবরের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে বক্তব্য এইচএসসি পাসে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগের সুযোগ বরগুনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাইবান্ধায় আইনজীবী ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ

নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন কল সেন্টার চালু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা দ্রুত ও জনবান্ধব করতে নতুন কল সেন্টার চালু করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসীরা ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বরে যোগাযোগ করে এই সেবা নিতে পারবেন।

এই কল সেন্টারের কার্যক্রম গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সেবা সহজীকরণের উদ্যোগের অংশ হিসেবে কল সেন্টারটি চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কসহ কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যের প্রবাসীরা এখন থেকে এই কল সেন্টারের মাধ্যমে কনস্যুলার সেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা সহজে পেয়ে যাবেন।

কল সেন্টারটি পরিচালনার জন্য প্রযুক্তি-সচেতন তরুণদের একটি দল নিয়োগ করা হয়েছে। তারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দায়িত্ব পালন করবেন। কল সেন্টারটি সপ্তাহের সাত দিন খোলা থাকবে, প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

যদি ফোন সংযোগ না পাওয়া যায়, তবে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন। সংশ্লিষ্ট এজেন্টরা পরবর্তীতে বার্তা পর্যালোচনা করে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লং মার্চের পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন কল সেন্টার চালু

আপডেট সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬