২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নির্বাচনী (টেস্ট) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ বিষয়ে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানপ্রধানকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে।
প্রতিনিধির নাম 


















