সংগীতশিল্পী আসিফ আকবর তার বাবা অ্যাডভোকেট আলী আকবরের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি জানান, ১৯৭১ সালে আলী আকবর মুসলিম লীগের কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ছিলেন এবং শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
আসিফের দাবি, বাবার শান্তি কমিটিতে থাকার কারণে তিনি অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা করেছেন। তিনি বলেন, ‘আমার বাবা মুসলিম লীগের কুমিল্লা জেলার প্রভাবশালী সেক্রেটারি ছিলেন। মুসলিম লীগার হওয়ার কারণে শান্তি কমিটির সঙ্গে তার সম্পৃক্ততা ছিল।’
আসিফ উল্লেখ করেন যে, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধাকে ফাঁসির হাত থেকে বাঁচিয়েছিলেন। তিনি বলেন, এসব ঘটনা তার লেখা ‘আকবর ফিফটি নট আউট’ বইয়ে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।
আসিফ আরও জানান, ১৯৭১ সালের স্বাধীনতার পর আলী আকবরের কাস্টডিতে যাওয়ার ঘটনাও ঘটে। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আহমদ আলী তার বাবাকে নিরাপত্তার কারণে কাস্টডিতে যাওয়ার পরামর্শ দেন।
আসিফ দাবি করেন, ১৯৭৪ সালে তার বাবা আইনি লড়াইয়ের মাধ্যমে যুদ্ধাপরাধের অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হন এবং কারাগার থেকে মুক্তি পান। তিনি বলেন, ‘সাধারণ ক্ষমার মাধ্যমে নয়, আদালতে আইনি লড়াই করেই তার বাবা মুক্তি পেয়েছিলেন।’
প্রতিনিধির নাম 























