জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তারা বর্তমান সরকারকে উৎখাতের জন্য আন্দোলন করছেন না। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লং মার্চের প্রস্তুতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার জানান, লং মার্চের সময় একটি পথসভা চলাকালীন অগ্রবর্তী একটি টিম পরবর্তী স্পটে চলে যাবে। সেখানে তারা বক্তব্য দেবেন এবং পরে মূল শীর্ষ নেতারা ওই স্পটে যোগ দেবেন। এভাবে সময় সাশ্রয় করা হবে।
তিনি লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান উল্লেখ করে বলেন, প্রথম পথসভা চিটাগাং রোডের কাচপুর ব্রিজের পাশের ট্রাকস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে। এরপর পদুয়া বাজার বিশ্বরোড, কুমিল্লার নুরজান হোটেলের সামনে, চৌদ্দগ্রাম, মহিপাল ও মিরসরাইয়ে পথসভা হবে। শেষে গাড়িবহর চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে যাত্রা করবে।
গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন যে, যানজট বা গাড়ির কোনো কারিগরি সমস্যার মতো স্বাভাবিক ব্যতিক্রম ছাড়া সন্ধ্যা ৭টার দিকে লালদীঘিতে পৌঁছানো সম্ভব হবে।
তিনি আরও জানান, লং মার্চে অংশগ্রহণকারী প্রত্যেককে ডেলিগেট কার্ড দেওয়া হবে এবং প্রতিটি গাড়িতে স্টিকার ও নম্বর থাকবে। শীর্ষ নেতাদের নিরাপত্তা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক বিভাগ, আইটি ও মেডিকেল বিভাগের গাড়িগুলো নির্দিষ্ট ক্রমে থাকবে।
প্রতিনিধির নাম 
























