ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের স্বাধীনতা অতীতে কখনো ছিল না: তথ্য প্রতিমন্ত্রী পানিসম্পদমন্ত্রী: ‘ফটোসেশনের রাজনীতি করি না’ সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে ইউনূসের সঙ্গে ইন্দোনেশীয় প্রতিনিধিদলের আলোচনা লং মার্চের পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতে প্রধান শিক্ষক নেই, নৈশপ্রহরী শূন্য ৮০ স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন কল সেন্টার চালু উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সংঘাত বাড়ার আশঙ্কা জেন-জিদের পর জেন-আলফা আন্দোলনে উত্তাল ভারত

ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতে প্রধান শিক্ষক নেই, নৈশপ্রহরী শূন্য ৮০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও নৈশপ্রহরীর সংকট দেখা দিয়েছে। উপজেলার ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতে স্থায়ী প্রধান শিক্ষক নেই এবং ৮০টি বিদ্যালয়ে নৈশপ্রহরী-কাম-দপ্তরি শূন্য রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ১০৯টি প্রধান শিক্ষক পদের বিপরীতে ৩৭ জন স্থায়ী প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন। ৭২টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালের পর থেকে শূন্য পদগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের দাপ্তরিক কাজ, সভা, উপবৃত্তি ও সরকারি হিসাব-নিকাশসহ নানা কাজে ব্যস্ত থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এর ফলে ৭২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে এবং প্রশাসনিক কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে।

ফুলবাড়ী উপজেলায় বিদ্যালয় পরিদর্শনের জন্য তিনজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থাকার কথা থাকলেও বর্তমানে দুইজন কর্মরত আছেন। একটি পদ শূন্য থাকায় কর্মরত কর্মকর্তাদের অতিরিক্ত বিদ্যালয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে।

এছাড়া, ১০৯টি বিদ্যালয়ের মধ্যে ৮০টিতে কোনো নৈশপ্রহরী-কাম-দপ্তরি নেই। দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলো রাতে অরক্ষিত অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ সুযোগে বিভিন্ন বিদ্যালয় থেকে সরকারি সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি এসএক মোহাম্মদ আলী দুলাল ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম জানান, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক পদে চাকরি করা শিক্ষকদের পদোন্নতি না দেওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহসিন আলী বলেন, পদোন্নতি প্রক্রিয়া আইনি জটিলতার কারণে আটকে আছে, তবে শূন্যপদের তালিকা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের স্বাধীনতা অতীতে কখনো ছিল না: তথ্য প্রতিমন্ত্রী

ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতে প্রধান শিক্ষক নেই, নৈশপ্রহরী শূন্য ৮০

আপডেট সময় : ০৩:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬