ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদরাসা ছাত্রদের সিগারেট সেবনের অভিযোগ অস্বীকার জামায়াত আমিরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ১ ঢাকা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার বিদ্যুৎ বিলে অসামঞ্জস্যতা নিয়ে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন প্রধানমন্ত্রী শ্রী কৃষ্ণের মানবপ্রেমের আদর্শ তুলে ধরলেন আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার ভেনেজুয়েলায় নির্বাচনের জন্য প্রস্তুতি নেই: ট্রাম্প সিলেটে পৃথক দুই এলাকা থেকে ২ মরদেহ উদ্ধার বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শ্রী কৃষ্ণের মানবপ্রেমের আদর্শ তুলে ধরলেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বাণীতে তিনি বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের মাধ্যমে সমাজে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে শ্রী কৃষ্ণের বার্তা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, এটি সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি সকলকে সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

শ্রী কৃষ্ণের দর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তার প্রতি ভক্তি, মানবকল্যাণ ও শান্তির যে দর্শন তিনি প্রচার করেছেন, তা সকল মানুষের জন্য গভীর প্রেরণাদায়ক।

তিনি আরও বলেন, একটি সুশীল রাষ্ট্রে ভিন্ন ধর্ম ও মতের মানুষের মেলবন্ধন থাকা প্রয়োজন। বাংলাদেশে যুগ যুগ ধরে মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে।

সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণের জন্ম ঘটে। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, তিনি অত্যাচারী রাজা কংসের পাপাচার বন্ধ করতে জন্মগ্রহণ করেন এবং পরে শান্তি প্রতিষ্ঠা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাদরাসা ছাত্রদের সিগারেট সেবনের অভিযোগ অস্বীকার জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী শ্রী কৃষ্ণের মানবপ্রেমের আদর্শ তুলে ধরলেন

আপডেট সময় : ১০:২৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬