বাংলাদেশ নৌবাহিনী ‘অফিসার ক্যাডেট’ পদে ২০২৭বি ব্যাচে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে ৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।
নিয়োগের জন্য পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে। নারীদের জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। বয়সের ক্ষেত্রে ১ জুলাই ২০২৭ তারিখে সাড়ে ১৬-২১ বছর হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮-২৩ বছর।
নিয়োগের ক্ষেত্রে বেতন বাংলাদেশ নৌবাহিনীর বেতনক্রম অনুযায়ী নির্ধারিত হবে। প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ এবং সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা দেওয়া হবে। আবেদনকারীদের অবিবাহিত হতে হবে।
আবেদন করার নিয়ম অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। আবেদন ফি হিসেবে ১০০০ টাকা অফেরতযোগ্য পাঠাতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
প্রতিনিধির নাম 






















