ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালে বন্যা পরিস্থিতি নিয়ে বিদেশি দূতদের ব্রিফিং গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি বিসিবির ঘোষণা: ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানো হলো অ্যারিয়াল উন্মোচন করলো ডংফেং ফোরথিং ফ্রাইডে, নতুন পরিবহন যুগের সূচনা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতা সর্বাত্মক: ট্রাম্প কসমেটিকা ঢাকা ২০২৬-এ রিমার্কের পণ্যের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাগেরহাটে অস্ত্রের মুখে বিকাশকর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই ইসলামী উন্নয়ন ব্যাংক ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল গ্রহণে আগ্রহী মাদারীপুরে আসামি বহনকারী পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা জামানতবিহীন ঋণ কর্মসূচি ঘোষণা

কসমেটিকা ঢাকা ২০২৬-এ রিমার্কের পণ্যের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ পরিদর্শনকালে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল নং-৪-এ তিন দিনব্যাপী কসমেটিকা ঢাকা ২০২৬-এর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে রিমার্ক-হারল্যান গ্রুপ। এবারের আয়োজনে ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিমার্কের প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতার প্রশংসা করেন। তিনি রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চান।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশে কসমেটিকস উৎপাদনের সক্ষমতা বেড়েছে এবং আশা প্রকাশ করেন যে, রিমার্কের নেতৃত্বে বাংলাদেশ কসমেটিকস খাতে আমদানিনির্ভর দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হবে।

রিমার্ক-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস জানান, বাংলাদেশের কসমেটিকস শিল্প আন্তর্জাতিক মানের উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে উঠছে। কসমেটিকা ঢাকা ২০২৬ এ শিল্পের জন্য নতুন ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যা পরিস্থিতি নিয়ে বিদেশি দূতদের ব্রিফিং

কসমেটিকা ঢাকা ২০২৬-এ রিমার্কের পণ্যের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আপডেট সময় : ০৯:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬