ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসুর নবঘোষিত জিএস রাশেদ খানের সাক্ষাৎ হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৯৮৬ চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, আগস্টে আক্রান্ত ১ হাজার ২০২ জন মুরাদনগরে জোরপূর্বক বেড়া দিয়ে অবরুদ্ধ ২ পরিবার, অভিযোগ উঠেছে দখলের মির্জা আব্বাসের সংসদে ফিরে আসা: মানুষের জন্য কাজ করার অঙ্গীকার টিসিবি’র ভর্তুকিমূল্যে পণ্য বাজারে দাম স্থিতিশীল রাখছে: বাণিজ্যমন্ত্রী কোরআনের হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দাবি করলেন শফিকুর রহমান জামালপুর থেকে দূরপাল্লার বাস চলাচল ১৫ ঘণ্টা পর শুরু জিরোপয়েন্ট থেকে সদরঘাটে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযান পরিচালনা

টিসিবি’র ভর্তুকিমূল্যে পণ্য বাজারে দাম স্থিতিশীল রাখছে: বাণিজ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ বাজারে মূল্যচাপ কমানোর পাশাপাশি পণ্যের দাম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুতদারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি প্রক্রিয়া সহজীকরণ এবং ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ভোজ্যতেল, চিনি, আটা, ডাল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সাপ্লাই চেইন স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ব্যাঘাত দেখা দিলে তা দ্রুত দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদে জানান বাণিজ্যমন্ত্রী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসুর নবঘোষিত জিএস রাশেদ খানের সাক্ষাৎ

টিসিবি’র ভর্তুকিমূল্যে পণ্য বাজারে দাম স্থিতিশীল রাখছে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬