ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিসিবি’র ভর্তুকিমূল্যে পণ্য বাজারে দাম স্থিতিশীল রাখছে: বাণিজ্যমন্ত্রী কোরআনের হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দাবি করলেন শফিকুর রহমান জামালপুর থেকে দূরপাল্লার বাস চলাচল ১৫ ঘণ্টা পর শুরু জিরোপয়েন্ট থেকে সদরঘাটে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযান পরিচালনা ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক: বিদেশি ড্রোনের ওপর ১০০ শতাংশ আরোপ বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতা জোরদারের আলোচনা অনুষ্ঠিত চিকিৎসাধীন মায়ের সাথে দেখা করতে পারবে ফারজানা রুপার দুই সন্তান ঢাবি সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের জন্য বিএনপির নতুন কমিটি গঠন নেপালে বন্যায় নিখোঁজ স্বজনদের শোক পালনের জায়গা সংকট

গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযান পরিচালনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তান এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের স্বর্ণ গলি এলাকায় অবৈধ দখল, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও পানি সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ অভিযানে তিনজন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও পানি সরবরাহের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট, স্থাপনা ও অবৈধভাবে রাখা যানবাহন অপসারণ করা হয়। এর ফলে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টিসিবি’র ভর্তুকিমূল্যে পণ্য বাজারে দাম স্থিতিশীল রাখছে: বাণিজ্যমন্ত্রী

গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযান পরিচালনা

আপডেট সময় : ০৫:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬