ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। মুখে স্কচটেপ লাগানো ছিল।
খবর পেয়ে বনানী থানার এসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ বিষয়ে জানতে চাইলে এসআই নজরুল ইসলাম বিস্তারিত তথ্য দিতে পারেননি। তিনি বলেন, ‘আমরা কাজ করছি, পরে বিস্তারিত জানাব।’
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশেই নিরাপত্তা ক্যামেরা রয়েছে। এরপরও কীভাবে ওই ব্যক্তির মরদেহ সেখানে এল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রতিনিধির নাম 





















