ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় নির্বাচনের জন্য প্রস্তুতি নেই: ট্রাম্প সিলেটে পৃথক দুই এলাকা থেকে ২ মরদেহ উদ্ধার বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত নেপালে বন্যা পরিস্থিতি নিয়ে বিদেশি দূতদের ব্রিফিং গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি বিসিবির ঘোষণা: ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানো হলো অ্যারিয়াল উন্মোচন করলো ডংফেং ফোরথিং ফ্রাইডে, নতুন পরিবহন যুগের সূচনা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতা সর্বাত্মক: ট্রাম্প কসমেটিকা ঢাকা ২০২৬-এ রিমার্কের পণ্যের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাগেরহাটে অস্ত্রের মুখে বিকাশকর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই

ভেনেজুয়েলায় নির্বাচনের জন্য প্রস্তুতি নেই: ট্রাম্প

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলা এখনও নির্বাচনের জন্য প্রস্তুত নয় এবং এ জন্য তাদের আরও কিছু সময় প্রয়োজন, এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বুধবার (০২ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন কেন কারাকাসকে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে চাপ দিচ্ছে না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না তারা এখনও প্রস্তুত। জানেনই তো, বিষয়টি একেবারেই নতুন।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের একটি স্বৈরশাসন থেকে বের করে এনেছি এবং সরকারের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস খুব, খুব ভালো কাজ করছেন এবং তিনি খুবই সম্মানিত মানুষ।’

নির্বাচনের প্রসঙ্গে ট্রাম্প উল্লেখ করেন, ‘ডেলসি এটা চান, কিন্তু তারা এখনও প্রস্তুত নয়’। তিনি বলেন, ‘তারা এখনও এর জন্য প্রস্তুত হতে পারবে না। তবে শিগগিরই আমরা এটি (নির্বাচন আয়োজন) করার অপেক্ষায় আছি।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় নির্বাচনের জন্য প্রস্তুতি নেই: ট্রাম্প

ভেনেজুয়েলায় নির্বাচনের জন্য প্রস্তুতি নেই: ট্রাম্প

আপডেট সময় : ১০:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬