ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় নির্বাচনের জন্য প্রস্তুতি নেই: ট্রাম্প সিলেটে পৃথক দুই এলাকা থেকে ২ মরদেহ উদ্ধার বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত নেপালে বন্যা পরিস্থিতি নিয়ে বিদেশি দূতদের ব্রিফিং গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি বিসিবির ঘোষণা: ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানো হলো অ্যারিয়াল উন্মোচন করলো ডংফেং ফোরথিং ফ্রাইডে, নতুন পরিবহন যুগের সূচনা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতা সর্বাত্মক: ট্রাম্প কসমেটিকা ঢাকা ২০২৬-এ রিমার্কের পণ্যের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাগেরহাটে অস্ত্রের মুখে বিকাশকর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই

নেপালে বন্যা পরিস্থিতি নিয়ে বিদেশি দূতদের ব্রিফিং

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে বিদেশি দূতদের ব্রিফিং করেছেন। ব্রিফিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, বন্যার ফলে এখন পর্যন্ত ১ হাজার ২৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৪ হাজার ২০০ জন এখনও নিখোঁজ রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৈশ্বিক কার্বন নিঃসরণের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নেপালকে দুর্যোগের বোঝা বহন করতে হচ্ছে, যেখানে নেপালের দায় সবচেয়ে কম। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি জলবায়ু সংকট মোকাবিলায় সহায়তার আহ্বান জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিন্ন দায়িত্বের বিষয়ে নেপালের অবস্থানের প্রতি সমর্থন জানান। তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এছাড়া, তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় নির্বাচনের জন্য প্রস্তুতি নেই: ট্রাম্প

নেপালে বন্যা পরিস্থিতি নিয়ে বিদেশি দূতদের ব্রিফিং

আপডেট সময় : ১০:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬