বাগেরহাটে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে এক বিকাশকর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী জানান, সেলস অফিসার সানি জাবির বাঁধন নগদ টাকা নিয়ে কচুয়া উপজেলার গজালিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনটি মোটরসাইকেলে থাকা ছয় ব্যক্তি তাকে গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মুঠোফোন ছিনতাই করে পালিয়ে যায়।
ছিনতাইয়ের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
প্রতিনিধির নাম 





















