ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত নেপালে বন্যা পরিস্থিতি নিয়ে বিদেশি দূতদের ব্রিফিং গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি বিসিবির ঘোষণা: ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানো হলো অ্যারিয়াল উন্মোচন করলো ডংফেং ফোরথিং ফ্রাইডে, নতুন পরিবহন যুগের সূচনা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতা সর্বাত্মক: ট্রাম্প কসমেটিকা ঢাকা ২০২৬-এ রিমার্কের পণ্যের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাগেরহাটে অস্ত্রের মুখে বিকাশকর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই ইসলামী উন্নয়ন ব্যাংক ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল গ্রহণে আগ্রহী মাদারীপুরে আসামি বহনকারী পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০

গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন জাতীয় সংসদে বলেছেন, তীব্র গ্যাস সংকটের কারণে আবাসিক ও শিল্প খাতের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি দাবি করেছেন, গ্যাস সরবরাহ করতে না পারলে গ্রাহকদের কাছ থেকে কোনো বিল নেওয়া না হওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি জোর দাবি জানান।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এই দাবি জানান। নিজের নির্বাচনি এলাকার সংকটের কথা তুলে ধরে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘আমার ঢাকা-৪ আসনের শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে। দিন দিন এই সংকট আরও তীব্র হচ্ছে।' তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং বেকারত্ব বৃদ্ধি পাবে।

জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের এলাকার ৮০ শতাংশ আবাসিক এলাকায় গ্যাস নেই। শ্যামপুর শিল্পাঞ্চলের মালিকরা জানিয়েছেন, গ্যাসের অভাবে তাদের উৎপাদন ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। কিছু ক্ষেত্রে উৎপাদন মাত্র ৩০ শতাংশে নেমে এসেছে।’ তিনি সরকারের লক্ষ্যকে সামনে রেখে বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে বেকারত্ব আরও বাড়বে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘ঢাকা-৪ অঞ্চলে আবাসিক ও শিল্প খাতে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে হবে।' তিনি সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব রেখে বলেন, গ্রাহকদের গ্যাস না দিতে পারলে তাদের কাছ থেকে বিল না নেওয়ার ব্যবস্থা করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত

গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি

আপডেট সময় : ০৯:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬