ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যারিয়াল উন্মোচন করলো ডংফেং ফোরথিং ফ্রাইডে, নতুন পরিবহন যুগের সূচনা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতা সর্বাত্মক: ট্রাম্প কসমেটিকা ঢাকা ২০২৬-এ রিমার্কের পণ্যের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাগেরহাটে অস্ত্রের মুখে বিকাশকর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই ইসলামী উন্নয়ন ব্যাংক ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল গ্রহণে আগ্রহী মাদারীপুরে আসামি বহনকারী পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা জামানতবিহীন ঋণ কর্মসূচি ঘোষণা সারা লাইফস্টাইলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা সাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসকের অবৈধ লোন অ্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা জামানতবিহীন ঋণ কর্মসূচি ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন আর্থিক সহায়তার একটি বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে। ‘উদ্যোগ: উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে পরিচিত এই প্রকল্পের আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের সহায়তার অর্ধেক ব্যাংক ঋণ হিসেবে এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে দেওয়া হবে।

এই সুযোগটি ২৮ বছর বয়সী তরুণদের জন্য উন্মুক্ত থাকবে, যারা কৃষি থেকে প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ বিভিন্ন খাতের বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নির্বাচিত উদ্যোক্তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরদের পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজার সংযোগের সুবিধা দেওয়া হবে।

এ বিষয়ে আগামী ১৬ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করা হবে এবং আবেদনকারীরা নির্দিষ্ট ফরমে উপজেলার যে কোনো ব্যাংক শাখায় আবেদন জমা দিতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের এক মাস সময় দেওয়া হবে।

প্রাথমিকভাবে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলায় এই কর্মসূচি চালু হবে। পরবর্তীতে এটি সারা দেশে সম্প্রসারণ করে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সহায়তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অ্যারিয়াল উন্মোচন করলো ডংফেং ফোরথিং ফ্রাইডে, নতুন পরিবহন যুগের সূচনা

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা জামানতবিহীন ঋণ কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৮:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬