বাংলাদেশে ডংফেং লিউঝু মোটর কোং লিমিটেডের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে নিয়োগ পাওয়ার ঘোষণা দিয়ে আকিজ ভেঞ্চার গ্রুপের সবুজ মোবিলিটি ও নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান অ্যারিয়াল (AREAL) আজ রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘ফোরথিং ফ্রাইডে’ নামক আধুনিক বৈদ্যুতিক স্পোর্টস এসইউভি উন্মোচন করেছে।
অনুষ্ঠানে ফোরথিং-এর প্রতিনিধিদল, অ্যারিয়ালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিলার ও ব্যাংকিং পার্টনার, করপোরেট ফ্লিট গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ফোরথিং ব্র্যান্ডের পরিচিতি তুলে ধরার পর গাড়িটি উন্মোচন করা হয় এবং অতিথিদের সামনে এর ফিচার ও সার্ভিস নেটওয়ার্ক উপস্থাপন করা হয়।
নতুন ডংফেং ফোরথিং ফ্রাইডের ডিজাইন, প্রযুক্তি এবং নিরাপত্তা মানদণ্ড বাংলাদেশের টেকসই পরিবহনের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই গাড়িটি পরিচ্ছন্ন, স্মার্ট ও নির্ভরযোগ্য পরিবহনের প্রতি দেশের ক্রমবর্ধমান আগ্রহকে প্রতিফলিত করে।
আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ‘ফোরথিং ফ্রাইডে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবহণব্যবস্থা নিয়ে আমাদের ভাবনার প্রতিফলন। এটি একটি আধুনিক স্পোর্টস এসইউভি, যেখানে বুদ্ধিদীপ্ত প্রযুক্তি, গতিশীল পারফরম্যান্স এবং ৫-স্টার সেফটি রেটিং মিলেছে।’
অ্যারিয়াল বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠান, যা সম্পূর্ণ বৈদ্যুতিক পরিবহন ইকোসিস্টেম প্রদান করে। প্রতিষ্ঠানটি যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়ি, বাণিজ্যিক যানবাহন, চার্জিং অবকাঠামো এবং বিক্রয়োত্তর সেবা সহ বিভিন্ন সেবা প্রদান করে। এই সমন্বিত সক্ষমতা অ্যারিয়ালকে দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক মোবিলিটি সল্যুশন প্রোভাইডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
প্রতিনিধির নাম 
























