মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আসামিসহ ১০ জন। এ দুর্ঘটনা ঘটেছে সদর উপজেলার পখিরা এলাকায় আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে।
নিহত পুলিশ সদস্যের নাম আব্দুস সালাম, তিনি শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহতদের মধ্যে ৪ আসামি, ৪ পুলিশ সদস্য এবং ২ পথচারী রয়েছেন। আহতদের প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচর থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে আসামি বহনকারী পিকআপটি শিবচর থানার দিকে ফিরছিল। পখিরা এলাকায় রাস্তা পারাপার হওয়া এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে পিকআপটি উল্টে যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহতদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধির নাম 





















