ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাঙ্গামাটির লংগদুতে নারীসহ ৯ রোহিঙ্গা আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ নয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতদের মধ্যে মো. সাব্বির, নুমাইর, শাওন, আব্দুল হাফেজ, নুরুল আমিন, মো. হোসেন, তৈয়ব, সাবিকুন ও তহুরা রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাঙ্গামাটির রির্জাব বাজার থেকে স্পিডবোটে ১২ জনের একটি দল লংগদুর উদ্দেশে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় নয়জনকে আটক করা হলেও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। আটকরা নিজেদের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে আসার কথা স্বীকার করেছেন। তারা লংগদুতে আসার উদ্দেশ্য এবং সঙ্গে থাকা অন্য তিনজনের পরিচয় সম্পর্কে তথ্য দিচ্ছেন।

লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে জানান, আটকদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বিএনপির

রাঙ্গামাটির লংগদুতে নারীসহ ৯ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৮:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬