ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের মরদেহ পুকুরে উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে ড. নূরুল ইসলামের নাম ঘোষণা ইরানের শাসনব্যবস্থা উৎখাতের লক্ষ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মন্তব্য মির্জা আব্বাস মা-বাবার কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর: উৎসবের আমেজে জেলাবাসী নৈতিকতার মাধ্যমে নেতৃত্বের বিকাশের আহ্বান জানালেন এ.টি.এম আজহার ছাত্রশক্তি নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধের পক্ষে তালেবানের যুক্তি রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও বেগুন-টমেটো-শিম চড়া

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসকের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। তিনি সাইক্লোন সেন্টারগুলো প্রস্তুত করার এবং ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। কর্মশালার বিষয় ছিল ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ এবং জলবায়ু ঝুঁকি বীমা কর্মসূচি’ সম্পর্কে অবহিতকরণ।

জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় বা বড় ধরনের দুর্যোগের আগেই সাইক্লোন সেন্টারগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি শুরু হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদে সাইক্লোন সেন্টারে নেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর আগাম সাড়াদান, সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বীমা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া দাতা সংস্থার প্রতিনিধি এবং বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের মরদেহ পুকুরে উদ্ধার

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসকের

আপডেট সময় : ০৭:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬