ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পুলিশের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান জানিয়েছেন আলাস্কায় বিমান দুর্ঘটনা, ৪ আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল গাজীপুরে আওয়ামী লীগ-যুবলীগের মিছিল, ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা ফুডপ্যান্ডায় ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে ৩৪% পর্যন্ত ছাড় শাপলা চত্বরের মানবতাবিরোধী মামলার দ্রুত বিচার হবে: চিফ প্রসিকিউটর সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা নারায়ণগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার আদালতে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় আগাম জামিন মিলেনি বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ, বন্যার প্রভাব নরসিংদীতে ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের

ফুডপ্যান্ডায় ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে ৩৪% পর্যন্ত ছাড়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফুডপ্যান্ডা এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট যৌথভাবে একটি বিশেষ অফার চালু করেছে। সেপ্টেম্বর মাসজুড়ে ফ্রেশ সুপার মার্টের ২৪৫টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

সম্প্রতি ফুডপ্যান্ডা ও ফ্রেশ সুপার মার্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ফুডপ্যান্ডার কুইক কমার্স (কিউ-কমার্স) সেবায় ফ্রেশ সুপার মার্টের পণ্য পাওয়া যাবে।

ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ফ্রেশ সুপার মার্টের ক্যাফে থেকে পিকআপ অর্ডার করলে পেস্ট্রি ও পানীয়তে ২৫ শতাংশ ছাড়ও পাওয়া যাবে। ঢাকার ১০টি ফ্রেশ সুপার মার্টের শাখা থেকে এই অফারের আওতায় পণ্য অর্ডার করা যাবে।

ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্স বিভাগের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান জানান, তারা গ্রাহকদের জন্য সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মাধ্যম হতে চান। ফ্রেশ সুপার মার্টের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও সহজে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ তৈরি হচ্ছে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ডিরেক্টর তানভীর মোস্তফা বলেন, ফ্রেশ সুপার মার্টের যাত্রা শহরের মানুষের দৈনন্দিন কেনাকাটা সহজ করার লক্ষ্যেই। ফুডপ্যান্ডার সঙ্গে অংশীদারিত্বের ফলে গ্রাহকেরা ঘরে বসেই ফ্রেশ সুপার মার্টের পণ্য সহজে পেতে পারবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান জানিয়েছেন

ফুডপ্যান্ডায় ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে ৩৪% পর্যন্ত ছাড়

আপডেট সময় : ০২:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬