ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামী উন্নয়ন ব্যাংক ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল গ্রহণে আগ্রহী মাদারীপুরে আসামি বহনকারী পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা জামানতবিহীন ঋণ কর্মসূচি ঘোষণা সারা লাইফস্টাইলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা সাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসকের অবৈধ লোন অ্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসুর নবঘোষিত জিএস রাশেদ খানের সাক্ষাৎ হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৯৮৬ চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, আগস্টে আক্রান্ত ১ হাজার ২০২ জন মুরাদনগরে জোরপূর্বক বেড়া দিয়ে অবরুদ্ধ ২ পরিবার, অভিযোগ উঠেছে দখলের

অবৈধ লোন অ্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ অনলাইনে ঋণ দেওয়ার নামে পরিচালিত বিভিন্ন মোবাইল অ্যাপ সম্পর্কে সতর্কতা জারি করেছে। এসব অ্যাপে নিবন্ধনের সময় গ্রাহকদের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য, ছবি, ভিডিও ও খুদে বার্তা অ্যাপ পরিচালনাকারীদের হাতে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব অ্যাপের মাধ্যমে ঋণ নেওয়ার পর গ্রাহকদের অস্বাভাবিক পরিমাণ অর্থ পরিশোধের দাবি করা হচ্ছে। এর পাশাপাশি ব্ল্যাকমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকির মতো বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৫(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এ ধরনের অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। আইন অনুযায়ী, এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুমোদন ছাড়া এসব অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা সরাসরি শাস্তিযোগ্য অপরাধ করছেন। এছাড়া এসব অ্যাপে নিবন্ধন করে ঋণ নেওয়া আর্থিক লেনদেনের ঝুঁকি তৈরি করছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত বেআইনি ঋণ কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সেবাদাতা প্রতিষ্ঠানের বৈধতা ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইসলামী উন্নয়ন ব্যাংক ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল গ্রহণে আগ্রহী

অবৈধ লোন অ্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

আপডেট সময় : ০৭:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬