ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

চাঁদ দেখা গেলেই ফোন করার আহ্বান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার হবে পবিত্র ঈদুল ফিতর। আর যদি চাঁদ না ওঠে তাহলে ঈদ হবে বৃহস্পতিবার। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। তাই দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ফোন করার আহ্বান করেছে চাঁদ দেখা কমিটি।

এদিকে সৌদি আরবে আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ইসলামিক ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

১৪৪৫ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে এ সভা হবে। সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হলো।

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে, আজ মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে। তার পরদিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করা হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

চাঁদ দেখা গেলেই ফোন করার আহ্বান

আপডেট সময় : ০৮:২৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪