ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে ময়মনসিংহে জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ

চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলে জসিম উদ্দিন আহমেদের বক্তব্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কর্ণফুলী উপজেলায় এক বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “এক ইঞ্চি মাটিও স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং ধর্মব্যবসায়ীদের ব্যবহার করতে দেব না।”

তিনি বলেন, “সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য, সন্ত্রাসী, ধর্মব্যবসায়ী এবং যারা টিকিট বিক্রি করে তাদের বিরুদ্ধে আজকের এই আয়োজন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল।”

জসিম উদ্দিন আহমেদ বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ও গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা বিভিন্ন সময় উঁকিঝুঁকি মারবে।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই বৃহত্তর চট্টগ্রাম প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘাঁটি। আমরা সংসদ সদস্যরা সবাই মিলে সবার সঙ্গে আলোচনা করে ত্যাগী ও যোগ্য প্রার্থীদের মূল্যায়ন করব, ইনশাআল্লাহ।”

মিছিলে চট্টগ্রামের বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩, ১২, ৯ এবং ১৪ আসনের সংসদ সদস্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি

চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলে জসিম উদ্দিন আহমেদের বক্তব্য

আপডেট সময় : ০৮:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬