ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে ময়মনসিংহে জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ

মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছয় চাকার একটি মালবাহী ট্রাক্টরের ধাক্কায় ১৮ বছর বয়সী অহিদুল ইসলাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় মতলব ব্রিজের ওপর পিকআপভ্যানের সঙ্গে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকআপভ্যান মতলব দক্ষিণের দিকে যাওয়ার সময় ব্রিজে ওঠে। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি বেপরোয়া গতিতে এসে পিকআপভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালকের পাশে বসা অহিদুল মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে অহিদুলের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেংগারচর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর নবী মোল্লা। তিনি আহত অহিদুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং তাকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি

মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

আপডেট সময় : ১১:১৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬