ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি টাঙ্গাইলের সখীপুরে ৩ বছরের শিশুপুত্রকে হত্যা, মাকে পুলিশ হেফাজতে নেওয়া ডিমলায় অবৈধ ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ পরিচালনার অভিযোগ, স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগে সাক্ষ্য দিলেন মেজর সাব্বির ফরিদপুর ও কুষ্টিয়ায় চার পাটকল চালু, ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান জামালপুরে শ্রমিক দলের সাবেক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে হাতিদের বৃষ্টিতে আশ্রয় নেওয়ার দৃশ্য

ফরিদপুরের উদ্দেশে তিস্তা নদী থেকে ‘একক নজরানা’ বাঁশের ভুঁড়া যাত্রা শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর বুক চিরে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের উদ্দেশে ‘একক নজরানা’ বাঁশের ভুঁড়া যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উষালগ্নে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট তিস্তা নদীর পাড় থেকে এই যাত্রা শুরু হয়।

গত ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে বাঁশের ভুঁড়া তৈরির কাজের উদ্বোধন করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে রাজারহাট উপজেলার কর্মী গ্রুপ, জাকের ও ভক্তবৃন্দের উদ্যোগে তিস্তার পাড়ে ভুঁড়া তৈরির কাজ চলে। সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্মাণকাজ সম্পন্ন হয়।

নির্মাণকাজ শেষে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভুঁড়ার বিদায়ী মাহফিল। এতে উপজেলার বিভিন্ন এলাকার ভক্ত-আশেকানরা অংশ নেন। মাহফিল শেষে ভক্তবৃন্দ সেখানে রাতযাপন করেন এবং পরদিন ভোরে ফরিদপুরের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নেওয়া হয়।

মঙ্গলবার উষালগ্নে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয় দীর্ঘ নদীপথের যাত্রা। বাঁশের ভুঁড়াটি তিস্তার স্রোত পেরিয়ে ফরিদপুরের উদ্দেশে এগিয়ে যায়। স্থানীয়রা নদীর পাড়ে ভিড় করেন এবং ভুঁড়াটির যাত্রা প্রত্যক্ষ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর এ ধরনের আয়োজন তিস্তার পাড়ে ভিন্ন এক আবহ তৈরি করে। ভুঁড়ার নির্মাণ থেকে শুরু করে বিদায়ী মাহফিল এবং নদীপথে যাত্রা-পুরো আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ থাকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

ফরিদপুরের উদ্দেশে তিস্তা নদী থেকে ‘একক নজরানা’ বাঁশের ভুঁড়া যাত্রা শুরু

আপডেট সময় : ০১:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬