ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে ময়মনসিংহে জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার খবর নাকচ ইয়েমেনের সানা ও তিন প্রদেশে সৌদি বিমান হামলা

ময়মনসিংহে জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে ৯ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে। শিশুটির বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা করেছেন।

অভিযুক্ত হেলাল উদ্দিন ওরফে বেলাল মুন্সি (৫৫) শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। তিনি সংগ্রামখেলী গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১ অক্টোবর) মামলাটি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে শিশুটি মসজিদের মক্তবে পড়া শেষে একা থাকাকালীন বেলাল তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। শিশুটি বাধা দিলে তার মুখ চেপে ধরা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিশুটির পরিবার অভিযোগ করেছে যে, ঘটনার পর তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও কোনো সুরাহা পাননি। তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

অন্যদিকে, হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, জমিজমা ও ডিপটিউবওয়েল সংক্রান্ত বিরোধের কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির শামসুদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক

ময়মনসিংহে জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ১০:৪১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬