ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক নগরায়ণে পরিবর্তনশীল পবিত্র মক্কা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পবিত্র মক্কা আধুনিক নগরায়ণের পথে এগিয়ে যাচ্ছে। অবকাঠামো, পরিবহন, আবাসন, আতিথেয়তা, ডিজিটাল প্রযুক্তি ও জনসেবার উন্নয়নের মাধ্যমে মক্কা ধীরে ধীরে একটি আধুনিক, টেকসই ও হজবান্ধব নগরীতে পরিণত হচ্ছে। সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য সামনে রেখে চলমান এসব প্রকল্পের মাধ্যমে হজ ও ওমরাহ পালনকারীদের সেবা সহজ ও উন্নত করার পাশাপাশি মক্কার অর্থনৈতিক সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে।

২০২৫ সালে বিদেশ থেকে ১৯.৫ মিলিয়নেরও বেশি হজ ও ওমরাহ পালনকারী সৌদি আরবে আসবেন। এর মধ্যে ওমরাহ পালনকারীর সংখ্যা প্রায় ১৮.০৩ মিলিয়ন এবং হজ পালনকারীর সংখ্যা প্রায় ১.৫ মিলিয়ন। ২০২২ সালের তুলনায় ওমরাহ পালনকারীর সংখ্যা বেড়েছে ১১৪ শতাংশ। হজযাত্রীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশ এবং ওমরাহ পালনকারীদের ৯৪ শতাংশ।

উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মুসাব বিন কামাল আল-সুবহি বলেন, মক্কার নগর উন্নয়ন একটি কৌশলগত অর্থনৈতিক রূপান্তরের প্রতিচ্ছবি। বিনিয়োগ ও নগর উন্নয়নের মাধ্যমে শহরটি মৌসুমি অর্থনীতিনির্ভরতা থেকে বৈচিত্র্যময় ও টেকসই অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে আতিথেয়তা, সেবা, খুচরা ব্যবসা ও পরিবহন খাতের অবদান বাড়ছে।

মক্কার নগর উন্নয়নের চ্যালেঞ্জ হলো শহরের ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয় সংরক্ষণ করা। ড. ওমর আসরাহ বলেন, আধুনিক প্রকল্পগুলো অবকাঠামো ও পরিবহন নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইসলামী পরিচয় সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে। হারামাইন হাই-স্পিড রেলওয়ে, মাশায়ের মেট্রো ও অন্যান্য প্রকল্প হজযাত্রীদের চলাচল সহজ করেছে।

মক্কার উন্নয়ন প্রকল্পগুলোর ফলে নতুন আবাসন, হোটেল ও ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে। হজযাত্রীদের সেবা কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হচ্ছে। মক্কার উন্নয়ন শহরের বাসিন্দাদের জীবনযাত্রাতেও ইতিবাচক প্রভাব ফেলছে, যা শহরটিকে বসবাসের জন্য আরও উপযোগী করে তুলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আধুনিক নগরায়ণে পরিবর্তনশীল পবিত্র মক্কা

আপডেট সময় : ১২:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬