সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সংরক্ষিত আসন বরাদ্দের নিয়ম জানাল নির্বাচন কমিশন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের নারী সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে অবহিত করার পর আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং একাধিক প্রার্থী থাকলে ভোট হবে; অন্যথায় একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

মাছউদ আরও বলেন, যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই শূন্য আসনটি পাবে। আসনটি যার কোটায়, শূন্য হওয়ার পরও সেই দল বা জোটই আসনটি পাবে।

নির্বাচন কমিশন জানায়, শূন্য আসনটি বিএনপি জোটেরই থাকবে। তফসিলের পর বিএনপি যাকে মনোনয়ন দেবেন তিনিই নতুন এমপি হতে যাচ্ছেন।

বর্তমানে সংসদে বিএনপি ও তার মিত্রদের ৩৬টি, জামায়াতের জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র জোট থেকে একটি আসন রয়েছে। সংরক্ষিত নারী আসন নির্বাচন আইনের ১৬ ধারার অনুযায়ী, শূন্য হলে আসনটি যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে বরাদ্দ, সেই দলের মনোনীত প্রার্থীদের মধ্য থেকেই পূরণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সংরক্ষিত আসন বরাদ্দের নিয়ম জানাল নির্বাচন কমিশন

আপডেট সময় : ০৮:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬