ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে ময়মনসিংহে জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার খবর নাকচ ইয়েমেনের সানা ও তিন প্রদেশে সৌদি বিমান হামলা

সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। ঢাকায় সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপির লোকজনকে দায়ী করার পর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অনুসন্ধানে নূর ইসলাম ও তার পরিবারের সদস্যদের কানাডায় ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে ৫০ লাখ কানাডিয়ান ডলারের বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৩ কোটি টাকা।

তদন্তে ১৭টি সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন, ১১৮টি বড় অঙ্কের নগদ লেনদেন এবং ২৬টি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের তথ্য উল্লেখ করা হয়েছে। তবে কর কর্মকর্তারা জানিয়েছেন, নূর ইসলামের কানাডার লেনদেনের অনুসন্ধানের সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার কোনো সম্পর্ক নেই।

নূর ইসলামের আয়কর নথি অনুযায়ী, তিনি ২০২৪-২৫ অর্থবছরে ৯৪ কোটি ৫৭ লাখ টাকা রেমিট্যান্স হিসেবে দেশে আনার তথ্য দেখিয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৪ কোটি টাকা এবং পরিশোধিত আয়কর ছিল ৬৯ লাখ টাকা।

নূর ইসলাম বাংলাদেশে একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত। তার নাম ১৪টি কোম্পানির পরিচালকের তালিকায় রয়েছে। কানাডায়ও তার ব্যবসা রয়েছে এবং সেখানে তিনি 'জুম জুম পিজা'র সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক

সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

আপডেট সময় : ১১:০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬