ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর মেয়াদোত্তীর্ণ টেলিকম ব্যাটারি থেকে ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা সৌদি আরবে হজযাত্রীদের জন্য নতুন ইলেকট্রনিক প্যাকেজ চালুর ঘোষণা খুনিদের সাথে আপস করলে ফের রাজপথে ফয়সালা হবে: জাবের বরগুনা আমতলী আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি জিদানের প্রশংসায় ওলিসে: ‘সে খাঁটি প্রতিভা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী মেসির সঙ্গে ঝগড়ার ঘটনায় রদ্রিগেজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট রংপুরে আইনশৃঙ্খলার অবনতির কারণ জানতে চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না করার সুপারিশ সংসদীয় কমিটির

সৌদি আরবে হজযাত্রীদের জন্য নতুন ইলেকট্রনিক প্যাকেজ চালুর ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য একটি সমন্বিত ও ইলেকট্রনিক প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। এই ব্যবস্থার মাধ্যমে সৌদিতে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত যাত্রাপথের প্রয়োজনীয় সব সেবা একটি চুক্তির আওতায় আনা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া এই প্যাকেজে আবাসন, যাতায়াত, খাবার এবং পবিত্র স্থানগুলোর প্রয়োজনীয় সেবা যুক্ত থাকবে। এর সঙ্গে কিছু অতিরিক্ত সুবিধা নেওয়ার সুযোগও রাখা হয়েছে। এই কাঠামোর ফলে বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজেদের প্রয়োজনমতো কর্মসূচি সাজাতে পারবে।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ৭৫টির বেশি দেশের হজ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে মন্ত্রণালয়। এসব বৈঠকে পরিকল্পনা, বিধিবিধান ও শর্তাবলি নিয়ে আলোচনা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামো জোরদার করেছে সৌদি আরব। ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে চুক্তি ও কার্যক্রম পরিচালনার বিষয়টি এখন একটি ইলেকট্রনিক ব্যবস্থার আওতায় আনা হয়েছে, যা সেবাদানকারী সংস্থাগুলোর কাজ আরও সহজ করবে বলে জানানো হয়েছে।

নতুন ব্যবস্থায় আগে যেভাবে প্রতিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা চুক্তি করতে হতো, সেই প্রক্রিয়ার পরিবর্তে একটি সমন্বিত চুক্তির আওতায় হজযাত্রীদের পুরো যাত্রার প্রয়োজনীয় সেবা অন্তর্ভুক্ত করা যাবে। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় বলছে, এর ফলে প্রক্রিয়া সহজ হবে ও স্বচ্ছতা বাড়বে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

সৌদি আরবে হজযাত্রীদের জন্য নতুন ইলেকট্রনিক প্যাকেজ চালুর ঘোষণা

আপডেট সময় : ১০:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬