ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে ময়মনসিংহে জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ

টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইক। বর্তমানে তিনি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, জানিয়েছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার সাংবাদিকদের আইনজীবী র‌্যান্ডি স্পাইভি বলেন, পাইক ‘সংকটাপন্ন অবস্থায় জীবনরক্ষাকারী চিকিৎসা’ নিচ্ছেন। তার শারীরিক অবস্থার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি, তবে তিনি জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী।

৫০ বছর বয়সী পাইককে ১৯৯৬ সালে ১৯ বছর বয়সী কোলিন স্লেমারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালতের রায়ে উল্লেখ করা হয়, ১৮ বছর বয়সে পাইক ও তার তৎকালীন প্রেমিক টাডারিল শিপ স্লেমারকে মারধর, নির্যাতন ও হত্যা করেন।

বুধবার পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। আইনজীবীদের দাবি, তাকে পরপর দুই দফা প্রাণঘাতী ডোজ পেন্টোবার্বিটাল দেওয়া হলেও তিনি মারা যাননি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আইনজীবী স্পাইভি জানান, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তার শরীরে শিরায় ইনজেকশন দেওয়ার জন্য প্রায় এক ঘণ্টা চেষ্টা করা হয়। এ সময় তার বাঁ হাতে অন্তত সাতটি সূচ ব্যবহার করা হয়েছিল। গভর্নর বিল লি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, এটি ‘পুঙ্খানুপুঙ্খভাবে’ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি

টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক

আপডেট সময় : ১২:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬