ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কেমন ছিলেন প্রিয় নবী (সা:)

  • ইসলামিক ডেক্স
  • আপডেট সময় : ০৪:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

ধর্ম

কেমন ছিলেন প্রিয় নবী (সা.)

 নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৭:৩৬, ১৬ জানুয়ারি ২০১৮

Google News
কেমন ছিলেন প্রিয় নবী (সা.)

কেমন ছিলেন প্রিয় নবী (সা.)

দুনিয়ার সর্বকালের সেরা মানব হিসেবে যিনি স্বীকৃত তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.)। জীবনের সর্বক্ষেত্রে তিনি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন।

কীভাবে কথা বলতে হবে, কীভাবে চলতে হবে, স্বামী হিসেবে, পিতা হিসেবে, বন্ধু হিসেবে এমনকি আত্মীয় ও প্রতিবেশী হিসেবে কী করণীয় তার আদর্শ নমুনা খুঁজে পাওয়া যায় প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনাদর্শে।

প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) দেখতে কেমন ছিলেন একজন নবীপ্রেমিক মাত্রই জানতে আগ্রহী হয়ে উঠবেন। প্রিয় নবীর আকার-আকৃতি সম্পর্কে অনেক সাহাবি (রা.) থেকে বর্ণনা পাওয়া যায়।

ব্যবসায়ী হিসেবে, রাষ্ট্রনেতা হিসেবে তিনি রেখে গেছেন সর্বোত্কৃষ্ট উদাহরণ। সর্বক্ষেত্রে শোভন আচরণের প্রতীক ছিলেন তিনি। হযরত মুহম্মদ (সা.) কে জীবনের সবক্ষেত্রে অনুসরণ মুমিনদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। কারণ এর মাধ্যমে নবীপ্রেমের প্রকাশ ঘটে।

হযরত মুহম্মদ (সা.) কে অনুসরণের মাধ্যমে আল্লাহর নির্দেশিত পথে চলা সম্ভব হয়। ব্যক্তিজীবনে হযরত মুহম্মদ (সা.) কেমন ছিলেন তার চিত্র পাওয়া যায় বিভিন্ন হাদিসে।

আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) তোমাদের মতো দ্রুত কথা বলতেন না।
তিনি এমনভাবে কথা বলতেন যে, কেউ তা (শব্দ সংখ্যা) গণনা করতে চাইলে সহজেই গণনা করতে পারত (বোখারি ও মুসলিম থেকে মিশকাতে)।

আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) এর মুখ দিয়ে কখনো অশ্লীল কথা, অভিশাপ বাক্য ও গালির শব্দ বের হয়নি। অসন্তোষের সময় তিনি বলতেন, তার কী হয়েছে, তার চেহারা ধূলিমলিন হোক (বোখারি থেকে মিশকাতে)।

জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। রসুলুল্লাহ (সা.) আলুথালু চুলবিশিষ্ট এক ব্যক্তিকে দেখে বললেন, তোমাদের কোনো ব্যক্তি নিজেকে কুশ্রী বানায় কেন? অতঃপর তিনি হাতের ইশারায় তার চুল ছেঁটে পরিপাটি করতে বললেন (তাবারানির আল-মুজামুস সগির)।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কেমন ছিলেন প্রিয় নবী (সা:)

আপডেট সময় : ০৪:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪