আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় আসামিদের কেক কাটার ঘটনায় তিনজনকে শোকজ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আসামিদের জন্য আইনের বাইরে গিয়ে অতিরিক্ত খাবার সরবরাহ এবং হাজতখানায় কেক কাটার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের গারদখানায় কেক কাটার ঘটনা ঘটে। ওই সময় আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে গারদখানায় প্রবেশ করেন এবং এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এ সময় অন্যান্য আসামিদের উচ্ছ্বাস করতে দেখা যায়।
ঘটনাটি নিয়ে ট্রাইব্যুনাল এলাকায় তোলপাড় শুরু হয় এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, কেক কাটাসহ বিভিন্ন ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিনিধির নাম 























