ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যবসায়ীদের জন্য আনন্দদায়ক পরিবেশে রাজস্ব আদায় চান অর্থমন্ত্রী গোপালগঞ্জের বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, সাময়িক অব্যাহতি সাভারে ত্রিপল হত্যাকাণ্ড: পরকীয়ার জেরে নিহত ৩ রেলওয়ের পশ্চিমাঞ্চলে তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল চট্টগ্রাম বন্দরের বিদেশি ইজারা নিয়ে আনু মুহাম্মদের উদ্বেগ স্ত্রীকে ভাতিজি ও মেয়ে সাজিয়ে বিয়ে দেওয়ার অভিযোগে দম্পতি গ্রেপ্তার ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতায় পুরস্কার পেলেন ৭০ জন বিজয়ী মাইক্রোফোন সাজাতে ব্যস্ত ওজগুর ওজেল, ভাইরাল ভিডিও প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনা নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে ১৫ শিক্ষার্থী অসুস্থ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালীন হঠাৎ ঝাঁঝালো গন্ধে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শ্রেণিকক্ষে স্বাভাবিক পাঠদান চলছিল। হঠাৎ ৪/৫ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে এবং পরে আরও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, প্রথমে কয়েকজন শিক্ষার্থীকে বাড়িতে পাঠানো হয় এবং তারা বাড়িতে গিয়ে জ্ঞান ফিরে পায়। কিন্তু পরবর্তীতে যারা অসুস্থ হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম নিলয় বলেন, বিদ্যালয়ে ঝাঁঝালো গন্ধের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও থানার ওসি মো. কবির হোসেন হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে যান। ওসি জানান, ঝাঁঝালো গন্ধের উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যবসায়ীদের জন্য আনন্দদায়ক পরিবেশে রাজস্ব আদায় চান অর্থমন্ত্রী

নোয়াখালীতে শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে ১৫ শিক্ষার্থী অসুস্থ

আপডেট সময় : ০৬:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬