ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে আড়াই হাজার ক্যানসার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার রামুতেই প্রতিষ্ঠিত হচ্ছে ফিফার ফুটবল টেকনিক্যাল সেন্টার জয়পুরহাটে হাসপাতালে হামলার চেষ্টা, যুবক আটক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে নোয়াখালীতে শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে ১৫ শিক্ষার্থী অসুস্থ হবিগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর লন্ডনে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যুক্ত দুটি ফ্ল্যাট বিক্রির তথ্য প্রকাশ মুজিব কর্নারকে ‘জুলাই কর্নারে’ রূপান্তরের প্রস্তাব এমপি মারদিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন: দীনেশ ত্রিবেদী

শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৪১ হাজার ৮০৬টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৩০ হাজার ৩১১ জন। ফলে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে। এসব পদে যত দ্রুত সম্ভব চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।’

মন্ত্রী আরও জানান, ২০২৬ সালে বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন হবে। বর্তমানে দেশে চিকিৎসক রয়েছেন ৩০ হাজার ৩১১ জন, অর্থাৎ প্রয়োজনের তুলনায় চিকিৎসকের ঘাটতি ৫৮ হাজার ৫৯৮ জন।

সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের শূন্য পদ পূরণ এবং জনগণের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের সংখ্যা বাড়াতে সরকার বিভিন্ন নিয়োগ কার্যক্রম হাতে নিয়েছে। ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে এবং ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আড়াই হাজার ক্যানসার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৬:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬