ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপির নেত্রী আটক অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় মহিলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুলের মন্তব্য, ‘আ. লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’ এসআরবি বিল নিয়ে জামায়াতের আটটি ভিন্নমত প্রকাশ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণে ৩২৪ কোটি টাকার ঘাটতি ব্যবসায়ীদের জন্য আনন্দদায়ক পরিবেশে রাজস্ব আদায় চান অর্থমন্ত্রী গোপালগঞ্জের বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, সাময়িক অব্যাহতি সাভারে ত্রিপল হত্যাকাণ্ড: পরকীয়ার জেরে নিহত ৩ রেলওয়ের পশ্চিমাঞ্চলে তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল চট্টগ্রাম বন্দরের বিদেশি ইজারা নিয়ে আনু মুহাম্মদের উদ্বেগ

রামুতেই প্রতিষ্ঠিত হচ্ছে ফিফার ফুটবল টেকনিক্যাল সেন্টার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন (ফিফা) কর্তৃক নির্মিত ফুটবল টেকনিক্যাল সেন্টার কক্সবাজারের রামুর রশিদনগরে প্রতিষ্ঠিত হচ্ছে। জমি বরাদ্দের জটিলতা কাটিয়ে ১৫ একর ২০ শতক জমির রেজিস্ট্রি দলিল সোমবার (৭ সেপ্টেম্বর) হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ও জেলা প্রশাসক এম এ মান্নান জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন। জেলা প্রশাসক পরে আনুষ্ঠানিকভাবে জমির দলিলপত্র বাফুফে সভাপতির হাতে হস্তান্তর করেন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রামু উপজেলায় এই টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

প্রকল্পটি বাস্তবায়নে ফিফার দেওয়া ৮৮ কোটি টাকা (৬ দশমিক ৬ মিলিয়ন ডলার) খরচ হবে। আগামী মাসেই সেন্টারের বাউন্ডারি দেয়াল তোলার কাজ শুরু হবে।

এই টেকনিক্যাল সেন্টারে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা থাকবে, যা দেশের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, এটি কক্সবাজারসহ পুরো বাংলাদেশের ফুটবল উন্নয়নের ভিত্তি শক্তিশালী করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপির নেত্রী আটক

রামুতেই প্রতিষ্ঠিত হচ্ছে ফিফার ফুটবল টেকনিক্যাল সেন্টার

আপডেট সময় : ০৭:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬