ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কলাপাড়ায় ভুল গ্রেপ্তারের ঘটনায় জামিন পেলেন জলিল হাওলাদার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় অর্থ প্রতারণার মামলায় মো. জলিল হাওলাদার (৪৭) নামের এক নির্দোষ জেলেকে গ্রেপ্তার করে ২০ দিন কারাগারে পাঠায় পুলিশ। প্রকৃত আসামির বদলে নাম ও বাবার নামে সাদৃশ্য থাকায় এই ঘটনা ঘটে।

সোমবার (৭ সেপ্টেম্বর) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পান জলিল হাওলাদার। আইনজীবী হুমায়ুন কবীর (বাদশা) জানান, মামলার প্রকৃত আসামি প্রবাসে থাকেন। আদালতে বিষয়টি উপস্থাপন করার পর জলিলকে জামিন দেওয়া হয়।

জলিল হাওলাদারের বাড়ি কলাপাড়া উপজেলার মহিপুর থানার বিপিনপুর শিববাড়িয়া গ্রামে। তিনি পেশায় একজন জেলে। তার আইনজীবী বলেন, নামের পাশাপাশি বাবার নাম, মায়ের নাম, ঠিকানা ও অন্যান্য পরিচয় যাচাই করা প্রয়োজন ছিল।

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, প্রকৃত আসামির নাম ও বাবার নাম একই হওয়ায় ভুলে আটক করা হয়েছে। তবে মায়ের নাম ও মোবাইল নম্বর যাচাই না করায় সমস্যা তৈরি হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে ২ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা পাওনা আদায়ের দাবিতে জলিল হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী মো. আলমগীর হোসেন। মামলার অভিযোগে বলা হয়, পাওনা পরিশোধের জন্য দেওয়া একটি চেক অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কলাপাড়ায় ভুল গ্রেপ্তারের ঘটনায় জামিন পেলেন জলিল হাওলাদার

আপডেট সময় : ০৭:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬